যুক্তরাষ্ট্রে বাড়ির দাম আরো কমবে। ফলে একটু ধৈর্য ধরলে আরো কম দামে বাড়ি কেনা যাবে বলে মন্তব্য করেছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অর্থনীতিবিদ রবার্ট শিলার। তিনি জানিয়েছেন, ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর কারণে মার্কিন অর্থনীতির ওপর চাপ বাড়বে। ফলে বিক্রেতারা দাম কমিয়ে দিলেও ক্রেতাদের আকৃষ্ট করতে বাধ্য হবে। আর তখনই সম্ভাব্য ক্রেতারা সুযোগটি লুফে নিতে পারবে। শিলার বলেন, আগামী ছয় মাসের মধ্যেই বাড়ির দাম আরো কমে যাবে। ফলে ক্রেতাদের এখন দরকার একটু ধৈর্য ধরা। তিনি বলেন, ‘আপনি যদি কেনায় একটু দেরি করেন, তবে কাজটি করার জন্য ভালো সময় পাবেন। আরো ছয় মাস পরে বাড়ির দাম আরো সস্তা হবে।’ মর্টগেজ রেট বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের হাউজিং মার্কেটের ওপর চাপ সৃষ্টি হয়। গত সপ্তাহে ৩০ বছর মেয়াদি মর্টগেজ রেট ছিল ৬.৪২ ভাগ। এক বছর আগে তা ছিল ২ ভাগ। জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে সিঙ্গেল-ফ্যামিলি হোম প্রাইজ টানা সপ্তম মাসের মতো হ্রাস পায়। ওই সময় আগের মাসের তুলনায় কমে ০.২ ভাগ। গত ফেব্রুয়ারিতে সার্বিকভাবে ইউএস হোম প্রাইস ২০১২ সালের পর থেকে সবচেয়ে বেশি হ্রাস পায় বলে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটর্স জানিয়েছে। এ সময় গড় বিক্রি মূল্য কমে দাঁড়ায় ৩৬৩,০০০ ডলার। এক বছর আগের চেয়ে তা ছিল ০.২ ভাগ কম।
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রশিক্ষণ চলার সময় সেনাবাহিনীর দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। খবর বিবিসির। স্থানীয় সময় বুধবার রাত ৯টা
নিউইয়র্ক সিটি মেয়র এরিক আডাম বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক শহরের প্রানকেন্দ্র ব্রডওয়ে ওয়াইটহলের চ্যারিস বুলক চত্তরে উৎসবমূখর পরিবেশে বাংলাদেশের কন্স্যুলেট জেনারেল ড.মনিরুল ইসলামের উপস্থিতে নিউইয়র্কে বসবাসরত বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বিশিষ্ট
“একটি যুদ্ধ বিধ্বস্ত স্বল্পোন্নত দেশ থেকে একটি উন্নয়নের রোল মডেল দেশে উত্তরণের অভিযাত্রায় আমাদের প্রবাসীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে”- ৩০ মার্চ জাতিসংঘের সদর দপ্তরে ২০২৩ সালের আন্তর্জাতিক অভিবাসন সংলাপের অংশ হিসেবে
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, রেল ও নৌপথে প্রস্তুতি চলছে। রেলপথ মন্ত্রণালয় এরই মধ্যে ট্রেনের আগাম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে। ঈদযাত্রী পরিবহনের জন্য লোকোমোটিভ ও কোচ উপযোগী করে তোলা হচ্ছে।
রপ্তানি আয়ে ডলারের দাম আরও এক টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি ডলারের বিপরীতে ১০৫ টাকা পাবেন রপ্তানিকারকরা। এত দিন যা ছিল ১০৪ টাকা। তবে অপরিবর্তিত থাকবে প্রবাসী আয়ের রেট।
মাগুরা সদর উপজেলার মনিরামপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষকের নাম আতর মুন্সি (৪৫)। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, গুরুতর
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য দেয়া ‘হাশ মানি’ মামলায় ফেঁসেই গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করেছে নিউইয়র্কের ম্যানহাটানের একটি আদালত। গতকাল বৃহস্পতিবার
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটি জিতে সফরকারী আয়ারল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য এখন টাইগারদের। সাকিব আল হাসান এমনটাই জানিয়েছেন। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমাদের যদি
চট্টগ্রামের রাউজানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজী বাচা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা