1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

লম্বা চুলের জন্য কোন তেল সবচেয়ে উপকারী, জানালেন বিশেষজ্ঞরা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

চুলের শুষ্কতা, ভেঙে যাওয়া, চুল পড়া এবং টাক সসমস্যা মোকাবিলায় প্রজন্মের পর প্রজন্ম ধরে বিভিন্ন ধরনের তেল ব্যবহার হয়ে আসছে। তবে বিশেষজ্ঞরা বলেন, মাথার ত্বকে তেল লাগালে চুল দ্রুত বাড়ে-এর সপক্ষে কোনো জোরালো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

চুলের বৃদ্ধি শুরু হয় মাথার ত্বকের হেয়ার ফলিকল বা চুলের গোড়া থেকে। জিনগত বৈশিষ্ট্য, হরমোন, পুষ্টি এবং সামগ্রিক শারীরিক স্বাস্থ্যের মতো বিভিন্ন বিষয় চুলের বৃদ্ধিকে প্রভাবিত করে।

বিশেষজ্ঞদের মতে, তেল সরাসরি চুলের গোড়ার বৃদ্ধি ত্বরান্বিত না করলেও চুলের আর্দ্রতা ধরে রাখতে, ঘর্ষণ কমাতে এবং চুল ভেঙে যাওয়া থেকে সুরক্ষা দিতে সহায়তা করে।

চুলের জন্য কোন তেলগুলো সবচেয়ে উপকারী?

চুলের ধরন ও সমস্যার ওপর নির্ভর করে বিভিন্ন তেল ভিন্নভাবে উপকার করে। বিশেষ করে শুষ্ক, ক্ষতিগ্রস্ত ও ভঙ্গুর চুলের যত্নে কয়েক ধরনের তেল কার্যকর হতে পারে।

১. নারকেল তেল

গবেষণায় দেখা গেছে, নারকেল তেল চুল থেকে প্রোটিনের ক্ষয় কমাতে এবং চুলকে ভাঙন থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে।

২. আর্গান তেল

আর্গান তেল চুলের শুষ্কতা, এলোমেলো ভাব ও জট কমাতে সাহায্য করে, ফলে চুল আরও নরম ও উজ্জ্বল হয়।

৩. বাদাম তেল

বাদাম তেল চুলের আর্দ্রতা ধরে রাখতে এবং চুল আঁচড়ানো সহজ করতে সাহায্য করে। তবে, চুল বৃদ্ধিতে এর কার্যকারিতা সমর্থনকারী বৈজ্ঞানিক প্রমাণ এখনও সীমিত।

৪. রোজমেরি তেল

কিছু প্রাথমিক গবেষণা থেকে জানা যায় যে, চুল পড়া রোধে রোজমেরি তেলের সম্ভাব্য উপকারিতা থাকতে পারে, যদিও এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

বিশেষজ্ঞরা রোজমেরি এসেনশিয়াল অয়েল সরাসরি মাথার ত্বকে প্রয়োগ করার পরিবর্তে কোনো বাহক তেলে মিশিয়ে পাতলা করে নেওয়ার পরামর্শ দেন।

৫. ক্যাস্টর অয়েল

এই বিশ্বাসে ক্যাস্টর অয়েল ব্যাপকভাবে ব্যবহৃত হয় যে এটি চুলকে ঘন ও লম্বা করে। তবে, এটি যে সরাসরি চুল গজাতে সাহায্য করে, তার কোনো জোরালো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

কত দিন পরপর চুলে তেল দেওয়া উচিত?

বিশেষজ্ঞরা বলেন, চুলে তেল দেওয়ার কোনো সর্বজনীন নিয়ম নেই, কারণ ব্যক্তিভেদে মাথার ত্বকের অবস্থা এবং চুলের ধরন ভিন্ন হয়।

সাধারণভাবে সপ্তাহে এক থেকে দুই দিন চুল ধোয়ার আগে তেল ব্যবহার করা যেতে পারে। তবে সারা রাত চুলে তেল দিয়ে রাখার প্রয়োজন নেই। আবার কিছুদিন তেল ব্যবহার না করলেও চুলের কোনো সমস্যা হয় না।

তেল কি চুলকে তাপজনিত ক্ষতি থেকে রক্ষা করে?

হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার ও কার্লিং আয়রনের অতিরিক্ত ব্যবহার চুলকে শুষ্ক ও দুর্বল করে দিতে পারে। এতে চুল ভেঙে যাওয়ার প্রবণতাও বাড়ে। তেল চুল নরম করতে ও ঘর্ষণ কমাতে সাহায্য করতে পারে, কিন্তু তা তাপজনিত ক্ষতি থেকে সম্পূর্ণ সুরক্ষা দেয় না।

বিশেষজ্ঞরা চুলকে তাপ থেকে রক্ষা করার জন্য বিশেষভাবে তৈরি পণ্য ব্যবহার, অতিরিক্ত উচ্চ তাপমাত্রা পরিহার এবং ভেজা চুল আলতোভাবে জটমুক্ত করার পরামর্শ দেন।

চুল পড়া ও চুল ভেঙে যাওয়া এক বিষয় নয়

বিশেষজ্ঞরা বলছেন, চুল পড়া এবং চুল ভেঙে যাওয়া দুটি আলাদা সমস্যা। এগুলোর কারণও ভিন্ন হতে পারে। অতিরিক্ত তাপ দিয়ে চুলের স্টাইল করা, রাসায়নিক উপাদানের ব্যবহার এবং জোরে আঁচড়ানো বা চুল আঁচড়ানোর ভুল পদ্ধতির কারণে চুল ভেঙে যেতে পারে।

অন্যদিকে, বংশগত বৈশিষ্ট্য, হরমোনের পরিবর্তন, অসুস্থতা, মানসিক চাপ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা পুষ্টির ঘাটতির কারণে চুল পড়তে পারে।

দীর্ঘদিন ধরে চুল পড়া, হঠাৎ অতিরিক্ত চুল ঝরে যাওয়া কিংবা মাথার ত্বকে চুলকানি, লালচে ভাব ও প্রদাহ দেখা দিলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

এ ধরনের সমস্যায় শুধু চুলে তেল ব্যবহার করে মূল কারণ দূর করা সম্ভব নয়।

চুল সুস্থ রাখার কিছু টিপস

চুল সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, আয়রন ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ একটি সুষম খাদ্যতালিকা গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা স্বাস্থ্যকর চুলের যত্নের অংশ হিসেবে পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং চুলের প্রতি কোমল আচরণেরও পরামর্শ দিয়ে থাকেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া চুলের বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের খাদ্যসম্পূরক বা সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়।

যদিও চুলের তেল চুলকে নরম ও সুন্দর রাখতে এবং এর ভাঙন কমাতে সাহায্য করে, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে দ্রুত চুল বৃদ্ধির জন্য কোনো তেলকেই নিশ্চিত উপায় হিসেবে বিবেচনা করা যায় না।

সূত্র: সামা নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com