1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ, ৩ জন আহত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি পার্কে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে জুয়েল (৪০) নামের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী পার্কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের আঘাত তুলনামূলকভাবে গুরুতর। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হানিফ ফ্লাইওভারের উপর থেকে কেউ ককটেলটি নিচে ছুঁড়ে ফেলেছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”

আহত জুয়েলের ডান হাতে ও বাঁ পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com