1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

কানপুরে তৃতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

কানপুরের আকাশ আজ অনেকটাই পরিচ্ছন্ন। মেঘের আনাগোনা থাকলেও নেই বৃষ্টি। তবে এখনো শুরু করা যায়নি তৃতীয় দিনের খেলা। ভেজা আউটফিল্ডের কারণে বাড়ছে সাকিব-রোহিতদের মাঠে নামার অপেক্ষা।

কানপুর টেস্টের তৃতীয় দিনে আজ রোববার মুখোমুখি বাংলাদেশ ও ভারত। শুক্রবার শুরু হওয়া ম্যাচের প্রথম দুই দিনের প্রায় সবটাই গেছে বৃষ্টির পেটে। প্রথম দিন বল গড়ালেও দ্বিতীয় দিনে মাঠেই নামা হয়নি।

প্রথম দিনের খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের অনেক আগে। বৈরী আবহাওয়ায় খেলা হয়েছে নির্ধারিত সময়ের এক তৃতীয়াংশ থেকে একটু বেশি সময়। মাত্র ৩৫ ওভার।

দ্বিতীয় দিনে শনিবার সাকিব-রোহিতরা মাঠে আসেন ঠিকই, তবে নামা আর হয়নি। দ্রুতই ফিরে যান হোটেলে। মাঠে না নামায় সেই ৩৫ ওভারেই আটকে আছে খেলা।

তবে যতটা সময় খেলা হয়েছে, খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ। দিনের খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতে পারে টাইগাররা। জাকির, সাদমানের সাথে হারিয়েছে অধিনায়ক শান্তর উইকেটও।

তবে আশার আলো হয়ে মুমিনুল হক এখনো আছেন মাঠে, সাথে আছেন মুশফিক। মুমিনুল ৪০ ও মুশফিক ৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। নতুন দিনে তাই তাদের দিকেই তাকিয়ে থাকবে সমর্থকেরা।

তবে ঠিক কখন খেলা শুরু হবে তা জানা যায়নি। মূলত আগের দুই দিনের টানা বৃষ্টিতে ভেজা আউটফিল্ড খেলা উপযোগী করতেই দেরি। মাঠকর্মীরা চেষ্টা করছেন দ্রুত মাঠ শুকাতে।

জানা গেছে, বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। এরপর আসবে খেলা শুরুর সিদ্ধান্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com