1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, অভিযানের নামে ‘কিলিং মিশনে’ যাওয়ার সময় জিয়াউল আহসান পছন্দের কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে যেতেন।ঘটনাস্থলে নেওয়া হতো। এসব সাংবাদিকদের অভিযানে যাওয়ার ব্যবস্থা করতেন র‌্যাবের তৎকালীন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল। ট্রাইব্যুনালে উপস্থাপিত সাক্ষীদের জবানবন্দিতে জিয়াউল আহসানের সঙ্গে কমান্ডার সোহায়েলের সংশ্লিষ্টতা এবং অভিযানে নির্দিষ্ট কিছু সাংবাদিককে সঙ্গে নেওয়ার বিষয়টি উঠে এসেছে।

আজ মঙ্গলবার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, আজ সাক্ষীদের জবানবন্দি থেকে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির, মেজর দেলোয়ার ও মনিরুল হকের বক্তব্যের বরাতে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এসব বক্তব্যে জিয়াউল আহসানের সহযোগী হিসেবে কমান্ডার সোহায়েল হোসেনের ভূমিকার কথা উঠে এসেছে।

তিনি বলেন, জিয়াউল আহসানের সঙ্গে তার পছন্দের কয়েকজন সাংবাদিককে বোটে করে চরদোয়ানি কিংবা বিভিন্ন অভিযানে নিয়ে যাওয়া হতো। পরে ওই সাংবাদিকরা তাদের সামনে যেভাবে ঘটনা উপস্থাপন করা হতো, সেভাবেই সংবাদ প্রকাশ করতেন। এতে অভিযানের প্রকৃত ঘটনা আড়াল থেকে যেত বলে সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে।

অভিযানে সাংবাদিকদের নেওয়ার ব্যবস্থা করতেন সোহায়েল

সাবেক র‌্যাব কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে জানান, বরিশাল অঞ্চলে র‌্যাবের বিভিন্ন অভিযানে জিয়াউল আহসানের উপস্থিতি ও নেতৃত্ব ছিল। এসব অভিযানে র‌্যাব সদর দপ্তরের তৎকালীন এডিজি (অপারেশনস) কর্নেল মুজিব, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ সোহায়েল এবং বিভিন্ন গণমাধ্যমের নির্বাচিত সাংবাদিকরা উপস্থিত থাকতেন।

সাক্ষীর ভাষ্য অনুযায়ী, সোহায়েলের আমন্ত্রণে নির্দিষ্ট কয়েকজন সাংবাদিক বরিশালে র‌্যাব-৮-এর অভিযানে অংশ নিতে আসতেন। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে পৃথক ট্রলারে করে মূল আভিযানিক দলের পেছনে রাখা হতো। গুলিবর্ষণ ও তল্লাশি অভিযান শেষে জিয়াউল আহসান ও সোহায়েল তাদের নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখতেন।

সাব্বির রহমান ওসমানীর দাবি, অভিযানের পর সাংবাদিকদের সামনে যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হতো, সংবাদমাধ্যমে সেভাবেই ঘটনার বিবরণ প্রচারিত হতো। এর মাধ্যমে কথিত বন্দুকযুদ্ধ বা এনকাউন্টারের একটি নির্দিষ্ট বয়ান জনসমক্ষে তুলে ধরা এবং অভিযানের প্রকৃত ঘটনা আড়াল করার সুযোগ তৈরি হতো।

জবানবন্দিতে সাব্বির রহমান ওসমানী সুন্দরবনকেন্দ্রিক কয়েকটি অভিযানের বর্ণনাও দেন। তার দাবি, কিছু অভিযানে আগে থেকেই আটক ব্যক্তিদের হত্যা করে পরে তাদের কথিত বন্দুকযুদ্ধে নিহত হিসেবে দেখানো হতো। এসব অভিযানের আগেই র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিতেন বলেও জানান তিনি।

২০১১ সালের নভেম্বর মাসে নিশানখালীতে পরিচালিত একটি অভিযানের বর্ণনায় তিনি বলেন, গুলিবর্ষণের পর ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের যে চিত্র দেখানো হয়েছিল, তার সঙ্গে প্রকৃত ঘটনার অসংগতি ছিল। কয়েকটি মরদেহ আগে থেকেই সেখানে নিয়ে রাখা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com