1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

কু-প্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে জিডি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জনপ্রিয় হওয়া অভিনেতা হিরো আলমের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শারমীন আক্তার সাথী নামে এক নার্স। জিডি নম্বর ১১৭২। গতকাল রাতে জিডিটি করেন ওই নারী। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা আক্তার।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, হিরো আলম ফেসবুকের মেসেঞ্জারে তাকে কু-প্রস্তাব দিয়েছে। পরে বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।

জিডিতে শারমীন আক্তার সাথী আরও উল্লেখ করেছেন, এই ঘটনার পরে বিভিন্ন নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সে কারনে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কু-প্রস্তাব দেওয়া এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে এক নারী সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি নম্বর -১১৭২। হাতিরঝিল থানার এসআই সুলতান মাহমুদকে জিডির বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, কু-প্রস্তাব ও প্রাণনাশের হুমকি’র সত্যতা জানতে হিরো আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ফেসবুকে আমার নামে অসংখ্যা ভূয়া অ্যাকাউন্ট ও পেজ আছে। কিছুদিন আগে আমার একটি অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। সাইবার ক্রাইমে আমি অভিযোগও করেছি। ওই মেয়ের সঙ্গে যে আইডি থেকে কথা হয়েছে সেটির নাম হিরো আলম। এটি আমার আইডি না, ভূয়া একটি আইডি। আমিও দেখেছি, ওই মেয়ের সঙ্গে ভূয়া আইডির কথোপকথনের স্ক্রিনশটগুলো। সেখানে তো মেয়ে নিজেই স্বীকার করেছে, এটা ভূয়া আইডি। তাহলে কেন আবার আমার বিরুদ্ধে জিডি?’

তিনি আরও বলেন, ‘ওই মেয়ে একা এই কাজটি করেনি। তার পেছনে আরও অনেকেই আছে। কে বা কারা আছে, তা আমার জানা। খুব শিগগিরই বিষয়গুলো নিয়ে কথা বলবো।’

এ বিষয়ে শারমীন আক্তার সাথী বলেন, ‘আমি বাধ্য হয়েই আইনের আশ্রয় নিয়েছি। আর হিরো আলম এখন যেসব কথা বলছে, যে ভূয়া আইডি। এগুলো সব মিথ্যে কথা। আমি থানায় সব রকম প্রমাণ দিয়েছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com