1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

পজিটিভ-নেগেটিভের পর ফের পজিটিভ, করোনা নিয়ে বেকায়দায় ক্রিকেটার হাফিজ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০

প্রথমবার পজিটিভ, দ্বিতীয়বার নেগেটিভ, তৃতীয়বার আবার পজিটিভ। তিন দফায় করোনাভাইরাস পরীক্ষা করে তিনটি ভিন্ন ফল আসায় বেশ অবাক হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ।

জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত প্রথম দফা করোনা টেস্টের রিপোর্টে দেখা যাচ্ছিল তিনি করোনা পজিটিভ। কিন্তু পিসিবির করা এই টেস্টে কোনো আস্থাই বসাতে পারেননি হাফিজ।

পরের দিন তিনি আবারও নিজ উদ্যোগে করোনা টেস্ট করান। তাতে দেখা যাচ্ছিল, তিনি আসলে করোনাভাইরাসে আক্রান্ত নন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রিপোর্ট তুলে ধরেন এই পাক ক্রিকেটার। যা ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে পিসিবির সঙ্গে এক ধরনের খারাপ সম্পর্ক তৈরি হয় হাফিজের। পিসিবির পক্ষ থেকে এ নিয়ে তার সমালোচনা করা হয়।

পিসিবি একই সঙ্গে মোহাম্মদ হাফিজকে হুমকি দিয়ে জানিয়ে রেখেছে, কোয়ারেন্টিনে না থেকে, স্বাস্থ্যবিধি না মানলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। কারণ এর আগে নিজে থেকে টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট আসার পর হাফিজ কোয়ারেন্টিনে থাকতে অস্বীকৃতি জানান।

ইংল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে চূড়ান্তভাবে আবারও ১০ ক্রিকেটারের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল শুক্রবার সেই রিপোর্ট হাতে পেলে আবারও হাফিজের পজিটিভ ধরা পড়ে।

পিসিবির একটি সূত্র মিডিয়াকে জানাচ্ছে, শওকত খানম মেমোরিয়াল হাসপাতালে আগের বারও টেস্ট করা হেয়ছিল পিসিবি খেলোয়াড় ও কর্মকর্তাদের। এবার আবারও টেস্ট করা হলো। সেখানেই দেখা গেলো, পুনরায় পজিটিভ রিপোর্ট এসেছে হাফিজের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com