1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

টিকটক তারকার আত্মহত্যা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০

ভারতের জনপ্রিয় টিকটক তারকা সিয়া কক্কর আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভারতের দিল্লিতে নিজ বাসায় সে আত্মহত্যা করে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, ১৬ বছর বয়সী সিয়া কক্করের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার অর্জুন সারিন।

অর্জুন সারিন বলেন, ‘ভালোই কাজ করছিল সিয়া কক্কর। বৃহস্পতিবার রাতেও আমার সঙ্গে কথা বলল। নতুন কিছু কাজ নিয়ে আলোচনাও হলো। লকডাউনে বাড়িতে বসেই কাজ করে যাচ্ছিল। হাত ফাঁকা ছিল এমনটাও নয়। গলা শুনে একবারও মনে হয়নি, সিয়া অবসাদে ভুগছে।’

দিল্লি পুলিশ বলছে, সিয়ার বাসায় কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গত চারদিন ধরে সে অবসাদে ভুগছিল। ঘটনা তদন্তে তার ঘনিষ্ট বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দিল্লি পুলিশ জানায়, তদন্তের স্বার্থে সিয়া কক্করের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার পরিবারকে মোবাইল ফোনটি আনলক করতে নিষেধ করা হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত টিকটকে সিয়ার অনুরাগী সংখ্যা ছিল ১০ লাখেরও বেশি। মৃত্যুর ২০ ঘণ্টা আগেও সে টিকটকে একটি নাচের ভিডিও আপলোড করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com