1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

পেরুতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছে।

সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি পেরুর দক্ষিণ-মধ্য অংশের আয়াকুচো থেকে উত্তরে জুনিন অঞ্চলের রাজধানী হুয়ানকায়োর দিকে যাচ্ছিল।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটি হুয়ানকাভেলিকা এলাকায় দুর্গম পাহাড়ি পথ থেকে আছড়ে পড়ার সময় বেশ কয়েকবার উল্টে যায়।

আনকো জেলা মেয়র ম্যানুয়েল জেভালোস পাচেকো বলেছেন, বাসটি কমপক্ষে ১৫০ মিটার (৪৯২ ফুট) নিচে পড়েছিল।

আয়াকুচো আঞ্চলিক সরকার জানিয়েছে, তারা হুয়ান্টা সাপোর্ট হাসপাতালে ১১ জন আহত যাত্রীর চিকিৎসা দিয়েছে। লা রিপাবলিকা পত্রিকা আশঙ্কা করছে, ৩৬ জনের মতো আহত হতে পারে।

পেরুর পরিবহন কর্তৃপক্ষ এসইউটিআরএএন সোমবার একটি বিবৃতি জারি করে নিহতদের প্রতি শোক জানিয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।
সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com