1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ভারতের জন্য অ্যাপাচে হেলিকপ্টার তৈরি শুরু যুক্তরাষ্ট্রে

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

ভারতীয় সেনাবাহিনীকে অ্যাপাচে হেলিকপ্টার সরবরাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার কারখানায় শুরু হয়েছে উৎপাদন। নির্মাতা সংস্থা বোয়িংয়ের পক্ষ থেকে বুধবার এ কথা জানানো হয়েছে। ২০২০ সালে ভারতীয় সেনাবাহিনী ছয়টি অ্যাপাচে এএইচ-৬৪ই কপ্টারের ক্রয়াদেশ দিয়েছিল। সেগুলো সরবরাহের জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বোয়িং। ২০২৪ থেকে ভারতীয় সেনাবাহিনীকে কপ্টার সরবরাহ শুরুর কথাও জানিয়েছে বোরিং।

সমরাস্ত্র-সম্ভারকে শক্তিশালী করতে ২০১৯ সালে ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত করা হয়েছিল আমেরিকার তৈরি অ্যাপাচে এএইচ-৬৪ই হেলিকপ্টার। এবার ‘আর্মি অ্যাভিয়েশন কোর’ও ওই কপ্টার পেতে চলেছে। ভারতীয় সেনাবাহিনীর হাতে বর্তমানে রাশিয়ায় তৈরি সিরিজের কপ্টার রয়েছে। সেগুলোর পরিবর্তে এবার থেকে অ্যাপাচে এএইচ-৬৪ই হেলিকপ্টার কাজ করবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর। বোয়িংকে ২০১৫ সালে অ্যাপাচে সরবরাহের ক্রয়াদেশ দিয়েছিল ভারতীয় বিমানবাহিনী।

ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, অ্যাপাচে এএইচ-৬৪ই হেলিকপ্টারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৪ কিলোমিটার। লেজার-চালিত হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ৭০ মিলিমিটার রকেট, ৩০ মিলিমিটার স্বয়ংক্রিয় কামান রয়েছে এই কপ্টারে। প্রয়োজনে মিনিটে ২৮০০ ফুট উচ্চতায় উঠে যেতে পারে আমেরিকায় তৈরি এই যুদ্ধ কপ্টার। ভারতের পাশাপাশি আমেরিকা ও ইসরাইলের বিমানবাহিনী ওই হেলিকপ্টার ব্যবহার করে। এই কপ্টারের ডিজিটাল ককপিট রয়েছে। শত্রুপক্ষকে নিশানা করে অ্যাপাচে মিনিটে ১২৮টি নিশানায় গুলি ছুড়তে পারে। এতে হাইড্রো রকেট ছোড়ার ব্যবস্থাও রয়েছে। এয়ার-টু-এয়ার স্ট্রিংগার ক্ষেপণাস্ত্র ছুড়তেও সক্ষম অ্যাপাচে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com