1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

দূষিত বাতাসের তালিকায় ১১তম অবস্থানে ঢাকা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০

দূষিত বাতাসের শহরের তালিকায় বুধবার সকালে ১১তম খারাপ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সকাল ৯টা ১৪ মিনিটে জনবহুল এই শহরের স্কোর ছিল ৮৪। যা বাতাসের মানকে ‘গ্রহণযোগ্য’ বলে নির্দেশ করে।

একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকা মানে বাতাসের মান ‘গ্রহণযোগ্য’। তবে এ ক্ষেত্রে কিছু মানুষের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে যারা দূষিত বাতাসের ক্ষেত্রে সংবেদনশীল।

চীনের বেইজিং, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং ভারতের দিল্লি যথাক্রমে ৩৪১, ১৮২ এবং ১৬০ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করে আছে।

জনবহুল ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। মূলত নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে রাজধানীতে দূষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বর্ষা মৌসুমে দূষণ কিছুটা কমে।

বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদফতরের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে এ শহরের চারপাশে অবস্থিত ইটভাটাকে চিহ্নিত করা হয়েছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com