1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

সাগর-রুনি হত্যায় দুই অপরিচিত পুরুষ জড়িত : র‌্যাব

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে র‌্যাব। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা মামলার অগ্রগতি রিপোর্ট জমা দেয় র‍্যাব। সোমবার বিকেলে সাগর-রুনির হত্যা মামলার রিপোর্ট কার্যালয়ে জমা দেয়া হয়। এ হত্যাকাণ্ডে দুইজন অপরিচিত ব্যক্তি জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এই দম্পতির ব্যবহৃত কাপড়ের সঙ্গে ওই লোকদের ডিএনএ’র মিল পাওয়া গেছে। ৮ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় র‌্যাবের প্রতিবেদনে একথা জানানো হয়।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাড়িতে সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। তখন সাগর মাছরাঙা টিভি আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়।

এর আগে, ৭১ বারের মতো পেছায় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল। আগামী ২৩শে মার্চ পুনরায় দিন ধার্য করেছেন আদালত। গেল ১০ই ফেব্রুয়ারি আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক ছিল। কিন্তু, সেদিনও মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয় হত্যা মামলাটির তদন্ত সংস্থা র‌্যাব। পরবর্তীতে, ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩শে মার্চ দিন ধার্য করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com