1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

আফ্রিকার সাহেল অঞ্চল চরম খাদ্য সঙ্কটের মুখোমুখি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

আফ্রিকার সাহেল অঞ্চল চরম বিপর্যয়ের মুখোমুখি। এর ফলে সেখানকার মানুষ নিজেদের ক্ষুধা নিবারণ করতেও মারাত্মকভাবে অক্ষম হয়ে পড়বে।

বিশ্বখাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) সতর্ক করে দিয়ে বলেছে, ওই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে। ১০ লাখেরও বেশি মানুষ সেখানে অনাহারের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

ডব্লিউএফপি জানিয়েছে, ওই অঞ্চলে সংঘাত, কোভিড-১৯ মহামারী ও জলবায়ু পরিবর্তনের কারণে দেড় কোটিরও বেশি মানুষ তীব্র অনাহারের রয়েছে।

ডাব্লিউএফপির মুখপাত্র টমসন ফিরি বলেছেন, এই সংখ্যার ভেতরে রয়েছেন ১১ লাখ মানুষ যারা অনাহারে দিনাতিপাত করছেন। গত তিন বছরে এই সংখ্যা প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, এই অঞ্চলে অনেক প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি খাদ্য ও অন্যান্য পণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির ফলে সেখানে মৌলিক খাবারগুলোও লাখ লাখ মানুষের নাগালের বাইরে।

ফিরি বলেন, উগ্রবাদি দলগুলো লোকজনদেরকে তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দিচ্ছে ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৪০০ শতাংশ। মানুষ খরার কারণে অনাহারে রয়েছে এবং কোভিড মহামারীর কারণে নানা অর্থনৈতিক সমস্যায় নিদারুণ হতাশায় ভুগছে।

ডাব্লিউএফপির প্রতিবেদনে বলা হয়েছে যে সম্প্রতি বুরকিনা ফাসো থেকে বেনিনে এই সংঘাত ছড়িয়ে পড়ায় তা সমগ্র অঞ্চলকে আরো অস্থিতিশীল করে তুলবে এবং উন্নয়নমূলক অর্জনগুলোকে ধ্বংস করে দেবে।

সংস্থাটি বুরকিনা ফাসো, চাদ, মালি, মৌরিতানিয়া এবং নিজারের ৯৩ লাখ মানুষকে খাদ্য সহায়তা প্রদান করছে। ফিরি সতর্ক করে দিয়ে বলেছেন, বাজেটের সীমাবদ্ধতার কারণে লাখ লাখ মানুষের জন্য এই সহায়তা হুমকির মুখে পড়ছে।

তিনি বলেন যদিও চাহিদাগুলো আকাশচুম্বী, তবে এই দুস্থদের সাহায্যগুলো একেবারে তলানিতে এসে পৌঁছেছে।

ফিরি বলেন, এই মুহূর্তে নিজারে এমন ঘটনাই ঘটছে। তিনি বলেছেন ওই দেশে তহবিলের ঘাটতির জন্য ডাব্লিউএফপি ২৪ লাখ মানুষের জন্য খাদ্য রেশন অর্ধেকে নামিয়ে আনতে বাধ্য হয়েছে।

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আরো অর্থ না পাওয়া পর্যন্ত অন্যান্য দেশেও একই ধরনের কাটছাঁট করতে হতে পারে।

ডাব্লিউএফপি আগামী ছয় মাস জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রম পরিচালানার জন্য ৪৭ কোটি ডলারের সাহায্যর আবেদন করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com