1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

চীনের পর দক্ষিণ কোরিয়ায় করোনার থাবা, চীনে ২৭১৫ জনের মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

চীনের বাইরে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণঘাতী ভাইরাসটি ইতোমধ্যে ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে। তবে চীনের কিছু অংশ তাদের জরুরী প্রতিক্রিয়া কমিয়ে আনতে শুরু করছে। কারণ চীনে করোনাভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে।

দক্ষিণ কোরিয়ায় আরো নতুন করে ১৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় কমপক্ষে এক হাজার ১৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১১ জন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বুধবার জানিয়েছে, মঙ্গলবার চীনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪০৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৬৪ জন।

মঙ্গলবার শেষে চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭১৫ দাঁড়িয়েছে, আগের দিন থেকে ৫২ জন বেড়েছে বলে কমিশন জানিয়েছে।

প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হুবাই প্রদেশে মঙ্গলবারে নতুন করে ৪০১ জন আক্রান্ত হয়েছে। যেখানে একদিন আগে আক্রান্তের সংখ্যা ছিল ৪৯৯ জন।

বিশ্বব্যাপী কমপক্ষে ৮০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আলজাজিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com