1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ভারতে তিন তালাক মামলা : স্বামীরা জেলে যাওয়ায় ভুগছে বেশি নারীরাই

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

ভারত সরকার গর্ব করে দাবি করে থাকে, তাদের তিন তালাক আইনে মুসলিম নারীরা অধিকার ফিরে পেয়েছে। আত্মমর্যাদা ফিরে পেয়েছে। যদিও বাস্তব ছবিটা সম্পূর্ণ ভিন্ন। ‘ইন্ডিয়া টু’ডে’নামে একটি মিডিয়া হাউজ তাদের পোর্টালে একটি প্রতিবেদন দিয়েছে। সেখানে তারা লিখেছে, তিন তালাক আইনের ফলে সব থেকে বেশি ভুগতে হচ্ছে নারীদেরই। নিজেদের রিপোর্টের স্বপক্ষে যুক্তি পেশ করতে গিয়ে তারা বেশ কয়েকটি মামলার কথা উল্লেখ করেছে।

প্রতিবেদনে তিন সন্তানের জননী এক নারীর কথা তুলে ধরা হয়েছে। ওই নারী তালাক আইনে তার স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে মামলা করেছিলেন। পারিবারিক সহিংসতা, খোরপোশ, যৌতুক ও হেনস্থা, মোট চারটি মামলা লড়ছেন তিনি।

স্বামীর বিরুদ্ধে তিন তালাকের অভিযোগে মামলা করা অন্য এক নারী জানিয়েছেন, তিনিও একই পরিস্থিতির শিকার। ওই নারীর কথায়– ‘আদালত চত্বরে ঘুরপাক খেতে খেতে রোজ হয়রান হতে হচ্ছে। অনেক দিন ধরে মামলা চলছে। আইনজীবী ও আদালতের খরচ চালাতেই জেরবার হতে হচ্ছে। স্বামী তবু জেলে খাবার পাচ্ছে। আমাদের তো অনাহারে মরতে হচ্ছে।’
সূত্র : পুবের কলম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com