1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

নিজ ঘর থেকে শিক্ষিকার গলাকাটা ও গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১

সিলেটের ওসমানীনগরে নিজ ঘর থেকে স্কুল শিক্ষিকার গলাকাটা এবং গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- স্কুল শিক্ষিকা তপতী রানী দে ও তার বাসার কাজের সহযোগী গৌরাঙ্গ বৈদ্য।

স্থানীয়রা জানিয়েছেন, তপতী রানী দে ওসমানীনগরে দয়ামীর ইউনিয়নের সোয়াইরগাঁওর এলাকার বাসিন্দা। তিনি সোয়াইরগাও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। গতকাল শনিবার রাত ১২টার দিকে বাথরুমের জানালা দিয়ে প্রতিবেশিরা গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্যের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাত ১২টার দিকে ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা বাসার বাথরুমের জানালা ভেঙে ঘরে ঢুকে মরদেহগুলো উদ্ধার করেন। দুইজনের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, তপতী রানী দের স্বামী ও ছেলেমেয়ে চিকিৎসক। স্বামী ও ছেলের সঙ্গে তিনি সোয়াইরগাঁও গ্রামের বাড়িতে থাকতেন। ঘটনার সময় তপতী রানীর ছেলে চেম্বারে রোগী দেখছিলেন। এ সময় বাসায় কেবল তপতি ও গৌরাঙ্গ ছিলেন। সন্ধ্যার পর কোনো একসময়ে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com