1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ফ্লোরিডায় আসামি ধরতে গিয়ে এফবিআইয়ের ২ গোয়েন্দা নিহত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আসামি ধরতে গিয়ে গোলাগুলির ঘটনায় দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) দুই সদস্য নিহত হয়েছেন।

ফ্লোরিডায় স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।  ফ্লোরিডায় শিশু নির্যাতনে অভিযুক্ত ওই আসামিকে ধরতে গেলে এফবিআই সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ওই ব্যক্তি।খবর নিউইয়র্ক টাইমসের।

আসামির গুলিবর্ষণের একপর্যায়ে পাল্টা গুলি ছোড়ে এফবিআই। গোলাগুলির এ ঘটনায় এফবিআইয়ের আরও তিন সদস্য আহত হয়েছেন।

এফবিআই এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার ৬টায় শিশু নির্যাতনের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়েছিলেন পাঁচ কর্মকর্তা।  এ সময় তারা হামলার শিকার হন ।

গোলাগুলিতে সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলে প্রচুর গোলাগুলি হয়েছে।

নিহত দুই গোয়েন্দার নাম প্রকাশ করেনি এফবিআই। আহত অপর গোয়েন্দাদের অবস্থা নিয়েও কিছু জানায়নি সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com