1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

মঞ্চ ভেঙে পড়ে গেলেন শাহ আহমদ শফী

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

মঞ্চ ভেঙে পড়ে গেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। নারায়ণগঞ্জে এক মাহফিলে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার বিকেলে নগরীর মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী মহাসম্মেলনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, সমাবেশ শুরুর পর মঞ্চে অধিক লোক উঠতে শুরু করে। সাড়ে ৪টার দিকে অধিক লোকের কারণে মঞ্চটি ভেঙে পড়ে। ময়দানের দক্ষিণ দিকে বাঁশ দিয়ে মঞ্চটি তৈরি করা হয়। মঞ্চের পেছনে থাকা একটি এলইডি ডিসপ্লে পড়ে ভেঙে যায়। এ সময় কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। তবে অল্প সময়ের মধ্যে সামলে নিয়ে সমাবেশ চালিয়ে যান আয়োজকরা।

আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত, বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করে। সমাবেশে আল্লামা শাহ আহমদ শফী সরকারের কাছে আহমদিয়াদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন।

আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ-এর সভাপতি মাওলানা আবদুল কাদিরের সভাপতিত্বে এই মাহফিলে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, ঢাকা মহানগরের সভাপতি নূর হোসাইন কাশেমী, হেফাজেত ইসলামের জেলা সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক ফেরদাউসুর রহমান, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com