1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

বিশ্বের শ্রেষ্ঠ বিমানবন্দরে সঙ্কট দীর্ঘস্থায়ী হওয়ার হুঁশিয়ারি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

‘বিশ্বের শ্রেষ্ঠ’ বিমানবন্দরে আরো দীর্ঘস্থায়ী সঙ্কটের হুঁশিয়ারি দেয়া হয়েছে। সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমানবন্দরকে নিয়মিতভাবে ভোটে বিশ্বের শ্রেষ্ঠ বিমানবন্দরের খেতাব দেয়া হয়েছে। সেখানে আরো ভয়াবহ সময় সামনে অপেক্ষা করছে বলে সতর্ক করা হয়েছে। কারণ, করোনার প্রভাব প্রশমিত হওয়ার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। এই বিমানবন্দরকে এশিয়ায় ট্রানজিটের প্রাণকেন্দ্র হিসেবে দেখা হয়। এখান দিয়ে ৬ কোটি থেকে ৭ কোটি যাত্রী আসা যাওয়া করেন। কিন্তু ইতিহাসে এ যাবতকালের মধ্যে ফ্লাইট সংখ্যা সেখানে সর্বনি¤œ স্তরে নামিয়ে আনা হয়েছে। ফলে দুটি টার্মিনালের কর্মকান্ড স্থগিত করা হয়েছে।

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়েছে, একই সঙ্গে কমপক্ষে দু’বছর ধরে সেখানে পঞ্চম টার্মিনালের নিমাণকাজ স্থগিত রাখা হয়েছে। ওদিকে চ্যাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ তার বার্ষিক প্রতিবেদনে বলেছে, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই সবেমাত্র শুরু হয়েছে। পরিস্থিতি প্রশমিত হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে ভবিষ্যত আরো ভয়াবহ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com