1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

করোনা আক্রান্ত ট্রাম্পকে খোঁচা দিয়ে যা বললেন বাইডেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

মহামারি করোনাভাইরাসের শুরু থেকেই উদাসীন ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মাস্ক ব্যবহারেও মনোযোগী ছিলেন না তিনি। আবার করোনাভাইরাস নিয়ে বিভিন্ন সময় নানা বিতর্কিত মন্তব্যও করেছিলেন ট্রাম্প। এবার তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন।

এরপরই করোনায় আক্রান্ত ট্রাম্পকে খোঁচা দিয়ে কথা বলেছেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্থী জো বাইডেন। তিনি বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এই মহামারীর গুরুত্ব বোঝাতে একটি শক্তিশালী অনুস্মারক।’

সিএনএন জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার দিকে ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। প্রেসিডেন্ট দপ্তর থেকে বলা হয়েছে, হাসপাতালে কয়েক দিন অবস্থান করবেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের দ্রুত আরোগ্য কামনা করে জো বাইডেন বলেন, ‘এই ভাইরাসকে আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটা এমনি এমনিই চলে যাবে না।’

তিনি আরও বলেন, ‘দায়িত্বশীল হিসেবে আমাদেরকে আমাদের নিজেদের কাজটুকু করতে হবে। অর্থাৎ বিজ্ঞান মেনে চলতে হবে, বিশেষজ্ঞদের কথা মানতে হবে, হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, জনবহুল স্থানে মাস্ক পরতে হবে এবং অন্যদেরকেও এসব মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে।’

বুধবার ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকসের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সঙ্গে ওহাইওর ক্লিভল্যান্ডে প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানের বিমানে সঙ্গী ছিলেন হোপ।

এদিকে, ট্রাম্পের মতো মেলানিয়া ট্রাম্পের শরীরেও করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তবে তিনি সার্বিকভাবে ভালো বোধ করছেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের জটিলতার উচ্চ ঝুঁকিতে আছেন বলে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন, অনেক কারণ রয়েছে যেগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে করোনাভাইরাসের গুরুতর জটিলতায় ফেলেছে। চিকিৎসকদের মতে, বয়স এবং অতিরিক্ত ওজনের কারণে কোভিড-১৯ প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে বেশি ঝুঁকি তৈরি করতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com