1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ওমরাহ পালনে কাবা ঘর খুলে দিচ্ছে সৌদি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন পবিত্র ওমরাহ পালন বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে এর কার্যক্রম। ওমরাহ পালনের জন্য কাবা ঘর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ফলে মুসল্লিরা আবারও ওমরাহ পালন করতে পারবেন।

সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় ও দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আগামী ৪ অক্টোবর থেকে সৌদি আরবের স্থানীয়দের জন্য তিনটি ধাপে ওমরাহ হজ চালু করা হবে। আর আগামী ১ নভেম্বর থেকে করোনা পরিস্থিতি বিবেচনা করে আন্তর্জাতিকভাবে সকলের জন্য ওমরাহ হজ উন্মুক্ত করা দেওয়া হবে।

তবে প্রথম ধাপে শুধুমাত্র সৌদি আরবে অবস্থান করা দেশটির নাগরিক ও অধিবাসীরা ১৭ সফর (৪ অক্টোবর) থেকে ওমরাহ হজে অংশগ্রহণ করতে পারবেন। প্রথম অবস্থায় সৌদি আরবে ওমরাহ হজের মোট ধারণ ক্ষমতার ৩০ শতাংশ অর্থাৎ একদিনে ৬ হাজার হাজীকে গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে। ওমরাহ হজের সম্পূর্ণ সময়ে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক।

দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে একদিনে ওমরাহ হাজীর সংখ্যা বৃদ্ধি করে ১৫ হাজার হাজীকে এবং একই সঙ্গে ৪০ হাজার মুসলিমকে গ্র্যান্ড মসজিদে প্রবেশের সুযোগ দেওয়া হবে, যা সম্মিলিতভাবে মোট ধারণ ক্ষমতার ৭৫ শতাংশ।

তৃতীয় ধাপে সৌদি আরবে অবস্থান করা এবং সৌদি আরবের বাইরে থেকেও হজ এবং ইবাদতের উদ্দেশ্যে মুসলিমদের প্রবেশ করতে দেওয়া হবে। ১ নভেম্বর থেকে প্রতিদিন ২০ হাজার ওমরাহ হাজী এবং ৬০ হাজার ইবাদতকারীদের গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে, যা মোট ধারন ক্ষমতার সমান।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে অবস্থানকারীরা ওমরাহ হজের পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও পারমিট পাওয়ার জন্য আবেদন করার পূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হননি – এই বিষয়ে প্রমানাদি দাখিল করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com