1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হচ্ছে ফারুককে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

উন্নত চিকিৎসার জন্য আজ সকালে কার্গো বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর নেওয়া হয়েছে মিয়াভাই’খ্যাত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুককে। সঙ্গে আছেন তার স্ত্রী ফারহানা ফারুকও।

দেশ ত্যাগ করার আগে  তিনি জানান, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে এই চিত্রনায়ককে। এরই মধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক মি. লাই সবকিছুর সমন্বয় করছেন।

এদিকে, গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফারুককে। করোনাসহ নানা ধরনের পরীক্ষা করা হলেও অসুস্থতার কারণ খুঁজে বের করা সম্ভব হয়নি। করোনার ফলও নেগেটিভ আসে। কিছুটা সুস্থ হলে গত ২৬ আগস্ট তাকে বাসায় নেওয়া হয়।

অসুস্থতা অনুভব করলে এরপর আবারও ৩১ আগস্ট চিত্রনায়ক ফারুককে হাসপাতালে ভর্তি করা হয়। সেসময় করোনার পাশাপাশি টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার নমুনাও পরীক্ষা করা হয়। সবকিছুই নেগেটিভ রয়েছে। কিন্তু জ্বর না কমায় গত ৫ সেপ্টেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (পুরনো অ্যাপোলো) স্থানান্তর করা হয়েছে তাকে।

জানা যায়, তার রক্তে সংক্রমণের জটিলতা দেখা দিয়েছে। সংক্রমণ থেকে খারাপ কিছু হতে পারে। এরপরই সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেয় ফারুকের পরিবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com