1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

যুক্তরাষ্ট্রে দাবানলে ১৬ জনের মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

যুক্তরাষ্টের পশ্চিম উপকূলে ছড়িয়ে পড়া ভয়ংকর দাবানল নেভাতে শুক্রবার ২০ হাজারের বেশি দমকলকর্মী প্রাণপণ লড়াই করেছেন, শীতল আবহাওয়া অনুকূলে থাকায় দাবানল স্তিমিত হবে বলে আশা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে কয়েক ডজন বিধ্বংসী দাবানলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরুপন করা কঠিন হয়ে পড়েছে, তবে চলতি সপ্তাহে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আগুনের কারণে এখনো ব্যাপক এলাকা বিচ্ছিন্ন রয়েছে।

নর্থ কমপ্লেক্স ফায়ার এলাকা পরিদর্শনকালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সতর্ক করে বলেছেন, ‘আমরা আশঙ্কা করছি ধোঁয়া কেটে যাওয়ার পর আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় গেলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।’

সপ্তাহের শুরুর দিকে তীব্র, শুষ্ক বাতাস এবং তাপদাহে অরোভিল সিটির দিকে চলমান দাবানলে বুট্টি কাউন্ট্রিতে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে নিউসম বলেন, আবহাওয়া অনুকূলে আসতে শুরু করেছে। বাতাসের প্রবাহ কমেছে এবং কয়েক দিনের মধ্যে বৃষ্টি হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে।

পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করে অরেগনের গভর্নর বলেন, ১০ লাখ একর ভূমি দাবানলে পুড়ে গেছে, তিনজনের মৃত্যু হয়েছে এবং আরো অনেকের খোঁজ পাওয়া যায়নি। অরেগনে ৪০ হাজার লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে এবং ৫০ হাজার লোককে সরিয়ে নেয়ার জন্য সতর্ক করা হয়েছে।

তিনি আশা করছেন, আবহাওয়া শীতল হয়ে আসলে আগামী কয়েক দিনে পরিস্থিতির উন্নতি হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com