1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

ভারতে এবার একদিনে ৯০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

ভারতে গত ২৪ ঘন্টায় এবার রেকর্ড ৯০ হাজার ৬৩২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে দেশটিতে এ সংখ্যা ৪১ লাখ ছাড়িয়ে গেছে। রোববার সকাল পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশটিতে আরও ১ হাজার ৬৫ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা পৌঁছেছে ৭০ হাজার ৬২৬ জনে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে এখন পর্যন্ত কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩১ লাখের বেশি মানুষ এবং বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ৮ লাখের বেশি মানুষ। গত এক সপ্তাহ ধরে দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৮০ হাজার করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পর তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৮ লাখ ৭৯ হাজার ৩০৭ জনে।

জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার ১৪৬ জন। সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com