1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

পাকিস্তান সিরিজের পর ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। এই সফরে তিন ওয়ানডে, দুই টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচে অংশ নিবে দলটি।

রোববার দুপুরে বিসিবি সূত্র জানায়, বাংলাদেশে এসে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঢাকায় একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে দল। একমাত্র টেস্টে দুই দল মুখোমুখি হবে ২২ ফেব্রুয়ারিতে। টেস্ট খেলাটি হবে ঢাকার শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের সবগুলো খেলা হবে চট্টগ্রামে। ১ থেকে ৬ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে ফের ঢাকায় ফিরবে দুই দল। ৯ তারিখে শেরে বাংলায় হবে টি-টোয়েন্টির প্রথমটি। দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ। সফর শেষে ১২ মার্চ দেশের পথে উড়াল দেবে সফরকারীরা।

যদিও এর আগে জানা গিয়েছিল, ২০২০ সালে একটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে। যেখানে ওয়ানডে ম্যাচের উল্লেখ ছিল না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com