1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার চেষ্টা করছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, ইরান সরকার নিজেই যুক্তরাষ্ট্রকে তাদের এই শোচনীয় অবস্থার কথা জানিয়েছে।

ট্রাম্পের দাবি, তেহরান তাদের অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে এবং এই অন্তর্বর্তী সময়ে জরুরি ভিত্তিতে ‘হরমুজ প্রণালি’ খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে। ট্রাম্প পোস্টে লেখেন, ইরান আমাদের এইমাত্র জানিয়েছে যে তারা বর্তমানে ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’। তারা চায় আমরা যেন যত দ্রুত সম্ভব ‘হরমুজ প্রণালি’ খুলে দিই, যেন তারা তাদের নেতৃত্ব সংকট নিয়ে কাজ করতে পারে।

ইরানি নেতৃত্ব প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, আমি বিশ্বাস করি তারা (নেতৃত্ব সংকট কাটিয়ে উঠতে) সক্ষম হবে।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com