1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

ফেরার পথ নেই, এক চুলও নড়তে নারাজ ট্রাম্প

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

গ্রিনল্যান্ড নিয়ে নিজের অবস্থান থেকে এক চুলও নড়তে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই বিশাল আর্কটিক দ্বীপটি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্য থেকে ‘পিছু হঠার কোনো সুযোগ নেই’। মঙ্গলবার সামাজিক মাধ্যমে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করেন।

যেখানে দেখা যাচ্ছে তিনি, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি ফলকের পাশে মার্কিন পতাকা পুঁতছেন, যাতে লেখা : ‘গ্রিনল্যান্ড, মার্কিন অঞ্চল (স্থাপিত ২০২৬)।’

আরেকটি ছবিতে কানাডা ও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে। ন্যাটো মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে আলোচনার পর ট্রাম্প লেখেন, ‘আমি সবাইকে খুব স্পষ্টভাবে বলেছি, জাতীয় ও বিশ্ব নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অপরিহার্য। এখান থেকে ফেরার কোনো পথ নেই।’ আনাদোলু এজেন্সি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com