1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

ব্রিজের রেলিং ভেঙে নদীতে ট্রাক, নিহত ২

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ঝিনাইদহ জেলার শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে হেলপার মুবারক হোসেন (২০) এবং আবুল কালাম শেখের ছেলে ট্রাক চালক সোহেল শেখ (২৭)।

 পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর থেকে পাবনা যাচ্ছিল একটি ডাল বোঝাই ট্রাক। রাত ১টার দিকে বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ভোরে মুবারক হোসেন এবং সকাল ৮টায় চালক সোহেল শেখের লাশ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com