1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতে ১৬ নির্দেশনা নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

স্কুলে ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানা যাবে যেভাবে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

দেশের সব সরকারি এবং মেট্রোপলিটন ও জেলা-উপজেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার সকাল ১০টায়। রাজধানীর সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারি অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রে জানা গেছে, চলতি বছর সাড়ে ১০ লাখের বেশি শিক্ষার্থী সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে। ডিজিটাল লটারির মাধ্যমে তাদেরবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হবে। মাউশির ফেসবুক পেজে লটারির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

মাউশি জানিয়েছে, লটারি চলমান অবস্থায় কোন শিক্ষার্থী নির্বাচিত হলে তার কাছে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস চলে যাবে। লটারি প্রক্রিয়া শুরুর পর থেকেই শিক্ষার্থীরা ফল পেতে থাকবে।

এছাড়াও ডিজিটাল লটারি শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফল জানতে পারবেন। https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন।

লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৭ থেকে ২১ ডিসেম্বর মধ্যে ভর্তি হতে হবে। ফলাফলে থাকবে দুটি অপেক্ষমান তালিকা। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম তালিকা থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com