1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ফেসবুকসহ ৮৯ অ্যাপ নিষিদ্ধ ভারতীয় সেনাবাহিনীতে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

ভারত ৫৯ চীনা অ্যাপ নিষিদ্ধ করার পর এবার ৮৯টি অ্যাপ নিষিদ্ধ করল ভারতীয় সেনাবাহিনী। বুধবার ভারতীয় সেনাবাহিনীর তরফে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের মোট ৮৯ অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে জন সাধারণের জন্য ওইসব অ্যাপ চালু থাকবে। সেনা সদস্যরা একমাত্র ওইসব অ্যাপ ব্যবহার করতে পারবেন না।

ভারতীয় সেনাবাহিনীতে নিষিদ্ধ হওয়া অ্যাপগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, টিকটক, স্নাপচ্যাট, ইনস্টাগ্রামের মতো অ্যাপ। যেসব সেনা সদস্যের মোবাইলে ওইসব অ্যাপ রয়েছে তা ডিলিট করে দিতে বলা হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে ওইসব অ্যাপে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে। না মানলে শাস্তি।

উল্লেখ্য, লাদাখের গালওয়ানে ভারতীয় সেনার ওপরে চীনা সেনার হামলার পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কড়া নজরদারি শুরু করেছে ভারত। ওইসব এলাকায় যুদ্ধ জাহাজ, মিসাইল, ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার কারণে ৫৯টি চীনা অ্যাপও নিষিদ্ধ করে দেওয়া হয়। তার পরেই ভারতীয় সেনা এই ব্যবস্থা নিল। জিনিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com