1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

করোনায় পোপের ব্যক্তিগত চিকিৎসকের মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত চিকিৎসক ফ্যাবরিজিও সোকারসি মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ২০১৫ সালে তিনি পোপের চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

ভ্যাটিকান সিটির স্থানীয় সংবাদমাধ্যম এল’ওসেরভাতুরে রোমানো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা সংক্রান্ত জটিলতার কারণে ৭৮ বছর বয়সী পোপের মৃত্যু হয়েছে। তিনি ২৬ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্যাবরিজিও সোকারসি অনকোলজিকাল রোগে ভুগছিলেন। রোগটির চিকিৎসা নেওয়ার দিনগুলোতে তিনি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে কবে আক্রান্ত হয়েছেন, তা স্পষ্ট নয়। তিনি শেষ কবে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছিলেন, তাও নিশ্চিত নয়।

এদিকে করোনাভাইরাস নির্মূলে টিকা নেবেন বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানে কয়েক সপ্তাহের মধ্যে টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com