ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রবাদ-প্রতিম ব্যক্তিত্ব নাসিরুদ্দিন শাহ। তবে ঠোঁটকাটা স্বভাবের কারণে প্রায়শই বিতর্কে জড়ান ‘এ ওয়েডনেস ডে’ অভিনেতা। দশকের পর দশক ধরে দর্শকদের একাধিক মনের মতো ছবি উপহার দিয়েছেন নাসিরুদ্দিন,
জাপানে জন্মহার গত কয়েক বছর ধরেই এক বহু আলোচিত বিষয়। সম্প্রতি সেখানে জন্মহার কমার নতুন রেকর্ড হয়েছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সাল পর্যন্ত এর আগের সাত বছর ধরে জন্মহার
নিত্যপণ্যের মূল্য অনেক দিন থেকেই ঊর্ধ্বমুখী। বাজার নিয়ন্ত্রণহীন। ভোজ্যতেল, সবজি, চিনি, আদা, রসুন, পেঁয়াজ, আলুসহ দৈনন্দিন জীবন ধারণের প্রায় সব ক’টি পণ্যের দামই ঊর্ধ্বমুখী। মূল্যস্ফীতিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। এ
হজ মূলত একটি প্রেমময় সফর। এটি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক উন্নয়নের অভিযাত্রা। পার্থিব জীবনে স্রষ্টাকে দেখা, তার সান্নিধ্য লাভ মানুষের পক্ষে সম্ভব নয়। এ জন্য তাদের হৃদয়ের আকুলতা, প্রেম-উচ্ছ্বাসের অভিব্যক্তি
কিভাবে সম্ভব। রাত সাড়ে ১০টায় গেছে, একটা বাজতে পাঁচ মিনিট বাকি, এখনো বিদ্যুৎ আসে নাই। দুই সন্তানের জনক আমিনুল নামে এক ব্যক্তি তার ফেসবুকে বিদ্যুতের এ লোডশেডিংয়ের চিত্র এভাবে তুলে
সৌদি আরব জুলাই মাস থেকে দৈনিক তেল উৎপাদন ১০ লাখ ব্যারেল হ্রাস করবে। উৎপাদন বাড়ায় দাম কমে যাওয়ার প্রেক্ষাপটে তেল উৎপাদনকারী সংস্থা ওপেক এবং এর সাথে জোটবদ্ধ দেশগুলোর সাথে তাল
নতুন বাজেটে রিটার্ন দাখিল করলেই দুই হাজার টাকা কর দেয়ার যে প্রস্তাবনা করা হয়েছে, এ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমগুলোয় অনেকেই এই প্রস্তাবের সমালোচনা করে একে অন্যায্য বলে
যুক্তরাষ্ট্রের সিনেট প্রেসিডেন্ট জো বাইডেনের স্টুডেন্ট লোন বাতিল করার পরিকল্পনাটি খারিজ করে দিয়েছে। অনেকটাই প্রতীকী এই প্রয়াসের বিরুদ্ধে কমান্ডার ইন চিফ ভেটো প্রয়োগ করবেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে। প্রস্তাবটি ৫২-৪৬ ভোটে পাস হয়। ৪৯ জন রিপাবলিকান সদস্যের সবাই বাতিলের পক্ষে ভোট দেন। তাদের সাথে যোগ দিয়েছিলেন ডেমোক্র্যাট দুই সদস্য : মনটানার জন টেস্টার ও ওয়েস্ট ভার্জিনিয়ার জো ম্যানচিন। স্বতন্ত্র সিনেটর ক্রিস্টিন সিনেমাও প্রেসিডেন্টের প্রস্তাবটি বাতিলের পক্ষে ভোট দেন। আর দুই ডেমোক্র্যাট সদস্য ভোট দানে বিরত থাকেন। বাইডেন প্রশাসন ২০ হাজার ডলার পর্যন্ত নির্দিষ্ট ঋণদাতাদের স্টুডেন্ট ঋণ বাতিল করার পরিকল্পনা করেছিলেন। সিনেট এই প্রস্তাবটিই বাতিল করার পক্ষে ভোট দিয়েছে। অবশ্য বাইডেনের উদ্যোগটির বিরুদ্ধে সুপ্রিম কোটের পক্ষ থেকেও বাধা আসতে যাচ্ছে। প্রেসিডেন্টের উদ্যোগটি সংবিধানের লঙ্ঘন কিনা তা পর্যালোচনা করে দেখছে সুপ্রিম কোর্ট। তারা চলতি মাসের শেষ দিকে এ ব্যাপারে রায় দেবে বলে ধারণা করা হচ্ছে। ম্যানচিন বলেন, তিনি প্রেসিডেন্টের প্রস্তাবটি এই যুক্তিতে বাতিল করতে চান যে দেশ জাতীয় ঋণে চার শ’ বিলিয়ন ডলার যোগ করাটা বহন করতে পারবে না। তিনি বলেন, বর্তমানে স্টুডেন্ট লোক পরিশোধ ও মওকুফ করার ৫০টি ব্যবস্থা রয়েছে। বাইডেনের আইনটি এসব ব্যবস্থাকে ক্ষুণœ করবে। প্রস্তাবটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই পাস হওয়ায় বাইডেন তা প্রত্যাখ্যান করতে ভেটো দেবেন। ফলে বিলটি হোয়াইট হাউজে আসবে মৃত হিসেবে।
অভিবাসীদের আশ্রয় দেওয়ার জায়গা সঙ্কুলান করতে হিমশিম খেতে থাকার প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটি আরো ৭৫০টি স্থান বর্তমানে বিবেচনা করে দেখছে। গত সপ্তাহে আরো ২২ শ’ নতুন অভিবাসী আসার ফলে নগরীর এ নিয়ে সমস্যা আরো প্রকট হওয়ায় নতুন জায়গা খোঁজা ছাড়া বিকল্প কিছু নেই। নিউইয়র্কের শেল্টার সেন্টারগুলো গত বছর থেকেই মারাত্মক সমস্যায় পড়ে। গত বছর থেকে বিদেশি অভিবাসীদের ঢল নেমেছে। নিউইয়র্কে এ পর্যন্ত প্রায় ৭২ হাজার অভিবাসী এসেছে বিগ অ্যাপেলে। অভিবাসীদের করুণ দশা তুলে ধরে এক সংবাদ সম্মেলনে ডেপুটি মেয়র অ্যানে উইলিয়ামস বলেন, আমরা বিধ্বস্ত অবস্থার কাছাকাছি চলে এসেছি। বর্তমানে পাঁচটি বরোয় ১৫৭টি জরুরি স্পটে ৪৫ হাজার ৮০০ অভিবাসীকে স্থান দেওয়া হয়েছে। কিন্তু আরো অভিবাসীর জন্য আরো জায়গা প্রয়োজন। তবে নগর কর্তৃপক্ষ এখন কোন কোন জায়গা খুঁজছে, তা প্রকাশ করেনি। আশ্রয়প্রার্থীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় কর্মকর্তারা সাময়িকভাবে বসবাসের জায়গা খুঁজছেন। তাদেরকে নগরীর বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে। এমনকি প্রাকৃতিক দুর্যোগের সময় যেভাবে সাময়িক আশ্রয়কেন্দ্র খোলা হয়, তেমন কিছু করা যায় কিনা তা নিয়েও ভাবছেন কর্মকর্তারা। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কমিশনার জ্যাক ইসকল এক ব্রিফিংয়ে বলেন, উপকূলীয় ঝড়ের সময় আশ্রয় দেওয়ার জন্য যেভাবে আশ্রয়কেন্দ্র খোলা হয়, আমরা সে রকম কিছু খুঁজছি এখন।’ তিনি বলেন, এগুলো দীর্ঘমেয়াদের জন্য নয়, বরং মধ্যবর্তী সমাধান হিসেবে দেখা হচ্ছে।
নিউইয়র্ক সিটির মারিজুয়ানা নিয়ন্ত্রণকারীরা জানিয়েছেন, তারা ১,৫০০ অবৈধ গাঁজা বিক্রির দোকান বন্ধ করে দেবে। রাজ্য ও নগরী গাঁজা নিয়ন্ত্রণ কর্মকর্তারা বলছেন, নতুন যে আইন প্রণীত হচ্ছে, সেটা তাদের গোপন গাঁজা