1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

কাল থেকে বৃষ্টি, শৈত্যপ্রবাহ জানুয়ারির শুরুতে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় আগামীকাল বুধবার হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে রাজধানীতেও। আর জানুয়ারির প্রথম সপ্তাহে শীত জাঁকিয়ে নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তারা ধারণা করছেন,জানুয়ারির এক থেকে তিন তারিখের মধ্যে উত্তরাঞ্চল দিয়ে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

এদিকে তিন দিন ধরে দেশের উত্তরাঞ্চল ছাড়া আর কোথাও তেমন শীত নেই বলা চলে। শীত না থাকলেও দেশের বেশির ভাগ এলাকায় সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা থাকছে। অনেক এলাকার আকাশজুড়ে মেঘের আনাগোনাও রয়ে গেছে।

আবহাওয়াবিদেরা বলছেন, দিনে উষ্ণতা আর রাতে মৃদু শীতের এই অনুভূতি আরও দুই দিন দিন চলবে। তাপমাত্রা কমে জাঁকিয়ে শীত নামতে জানুয়ারির প্রথম সপ্তাহ লেগে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মেঘের এই আনাগোনার কারণেই শীত কমেছে। দিনের তাপমাত্রা বেড়েছে। কারণ, কোথাও মেঘ আর জলীয় বাষ্প বেশি থাকলে শীতের ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে না। ভারতের হিমালয়ের পাদদেশ থেকে ভেসে আসা ওই মেঘ আরও দুই-তিন দিন থাকতে পারে। ফলে উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্যত্র তেমন শীত থাকবে না। তবে নদীতীরবর্তী এলাকায় মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, ভূমধ্যসাগর থেকে আসা একটি পশ্চিমা মেঘমালা বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছে। আবার উষ্ণ ও জলীয় বাষ্পপূর্ণ পূবালি বাতাসও দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। যে কারণে আগামীকাল বুধবার থেকে উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। দুই-এক দিন এই মেঘ-বৃষ্টির মধ্যে থাকার পর ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে। জানুয়ারির এক থেকে তিন তারিখের মধ্যে উত্তরাঞ্চল দিয়ে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com