1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

দোষী সাব্যস্ত হলে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ দেয়া উচিত হবে না

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলে আগামী ২০২৪ সালের নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়া উচিত হবে না। মার্কিন ভোটারদের ৬২ শতাংশ এক জনমত জরিপে এই মনোভাব ব্যক্ত করেছে। মার্কিন ম্যাগাজিন ‘দা হিল’ গতকাল (মঙ্গলবার) এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে।

মে মাসের শেষ দিকে ইয়াহু নিউজ এবং ইউ গভ যৌথভাবে এই জনমত পরিচালনা করে যাতে ১৫২০ জন পূর্ণবয়স্ক নাগরিক অংশ নিয়েছেন। এর মধ্যে শতকরা ৫২ ভাগ অংশগ্রহণকারী মনে করেন, সাবেক প্রেসিডেন্ট তার জীবনে নিশ্চিতভাবে মারাত্মক কিছু অপরাধ করেছেন।

ট্রাম্পের বিরুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে বড় তিনটি অভিযোগ হচ্ছে- তিনি একজন পর্ন তারকাকে অবৈধভাবে ঘুষ দিয়েছেন, হোয়াইট হাউজ থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গোপন নথিপত্র নিজের বাড়িতে নিয়েছেন এবং ৬ জনুয়ারি ক্যাপিটল হিল হামলায় উসকানি দিয়েছেন।

জনমত জরিপে অংশগ্রহণকারী ৬৬ ভাগ মানুষ বলেছেন, তারা মনে করেন, নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার জন্য সৃষ্ট সহিংসতায় উসকানি দিয়ে ডোনাল্ড ট্রাম্প মারাত্মক অপরাধ করেছেন। এছাড়া, ৬৩ ভাগ মানুষ মনে করেন রাষ্ট্রীয় গোপন নথিপত্র হোয়াইট হাউজ থেকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ট্রাম্প মারাত্মক অপরাধ করেছেন। ৫২ ভাগ মানুষ বলেছেন, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে অবৈধভাবে বিপুল অংকের অর্থ ঘুষ দিয়ে ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের অপরাধ করেছেন। গত এপ্রিল মাসে ট্রাম্পের বিরুদ্ধে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে ৩৪ ধরনের অভিযোগ আনা হয়েছে।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com