1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ইসরাইলে রাষ্ট্রদূত নিয়োগ দিলো আরব আমরিাত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিলো সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের শাসক ও আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মো. বিন রশিদ আল-মাকদুম গত রোববার দেশটির কূটনীতিক মো. মাহমুদ আল-খাজাকে তেলআবিবে দেশটির প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন বলে তুর্কি সংবাদসংস্থা আনাদুলের এক খবরে বলা হয়েছে। এ বছরের জানুয়ারিতেই আমিরাতের মন্ত্রিসভা ইসরাইলের রাষ্ট্রদূত হিসেবে মো. মাহমুদ আল-খাজার নিয়োগের ব্যাপারে অনুমোদন দেয়।

উল্লেখ্য, গোটা মুসলিম বিশ্বকে পাশ কাটিয়ে ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আনুষ্ঠানিক চুক্তি করছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হোয়াইট হাউসে তিন দেশের মধ্যে এ সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়।

ওই চুক্তির মাধ্যমে তৃতীয় ও চতুর্থ আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে অঙ্গীকারাবদ্ধ হবে। এর আগে ১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com