1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

যুক্তরাজ্যে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

যুক্তরাজ্যে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশ অগ্রাধিকার বাজার সুবিধা (জিএসপি) পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বাংলাদেশ-যুক্তরাজ্য প্রথম বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন নিয়ে ব্রিটিশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে রবার্ট ডিকসন জানান, দুই ধাপে তিন বছর করে যুক্তরাজ্যের বাজারে জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ। প্রথম ধাপে ২০২৪ সাল আর দ্বিতীয় ধাপে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।

তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায় ব্রিটেন। বাংলাদেশে কমপক্ষে নয়টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালানোর আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ এই হাইকমিশনার। আমলাতান্ত্রিক ও পদ্ধতিগত জটিলতা এখনো বিদেশী বিনিয়োগকারীদের জন্য বড় বাধা বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com