1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার রাতে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়াস্থ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা কুঠিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন রঞ্জু ও একই এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে আব্দুর রহমান শেখ ওরফে জাহাঙ্গীর।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে পাবনা থেকে ঈশ্বরদী যাওয়ার পথে একটি মাইক্রোবাস পাবনা সুগার মিলের সামনের সড়কে দাঁড়ানো লোভেটের পিছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

লোভেটটি ক্ষাতিগ্রস্ত হওয়ায় রাস্তার উপর দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল বলে জানা যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফ জাহাঙ্গীর ও মনোয়ার হোসেন রনজু মারা যান।

এদিকে, গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে মাইক্রোবাস চালক মামুন এবং অপর দুই যাত্রী তাজ ও রোহানকে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com