1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

মিয়ানমারের সাথে সম্পর্ক স্থগিত করলো নিউজিল্যান্ড

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের জেরে দেশটির সাথে উচ্চ-পর্যায়ের সব যোগাযোগ স্থগিত করেছে নিউজিল্যান্ড। পাশাপাশি মিয়ানমারের সামরিক নেতাদের দেশটিতে ভ্রমণেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

মঙ্গলবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডেন এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

জ্যাসিন্ডা আর্ডেন আরো বলেন, নিউজিল্যান্ড তার সহায়তা প্রকল্পে নিশ্চিত করবে যাতে কোনো সহায়তা সামরিক সরকারের হাতে না পরে বা তারা ওই সহায়তা থেকে সুবিধা নিতে না পারে।

আর্ডেন আরো বলেন, ‘আমাদের কঠিন বার্তা হচ্ছে, নিউজিল্যান্ডে থেকে আমরা যা করতে পারি করবো।’

এর আগে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা ভিন্ন এক বিবৃতিতে জানান, নিউজিল্যান্ড সামরিক সরকারকে বৈধতা দেবে না। পাশাপাশি বিবৃতিতে তিনি সকল রাজনৈতিক নেতাদের মুক্তি দিয়ে বেসামরিক প্রশাসন চালুর জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানান।

এর আগে ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী, তাতমাদাও দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়।

নভেম্বরের নির্বাচনের ফলাফল নিয়ে বেসামরিক প্রশাসনের সাথে সামরিক বাহিনীর কয়েক দিনের দ্বন্দ্বের পর এই অভ্যুত্থান ঘটে। ওই নির্বাচনে সুচির নেতৃত্বের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জয় লাভ করে, যা তাতমাদাও অস্বীকার করেছে।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com