1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

বাল্য বিয়ের আয়োজন করায় বরসহ ৪ জনের জেল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

নকল জন্মসনদ দিয়ে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে জামালপুরের বকশীগঞ্জে বর, কাজীর দুই সহযোগী ও কনের বড় ভাইসহ ৪ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিতরা হলেন- বর রিয়াদ হোসেন (১৮), কাজীর সহযোগী সাইফুল ইসলাম কালাম (৫৫) ও সিহাব উদ্দিন (৪৫) এবং কনের বড় ভাই সাজ্জাদ হোসেন (২০)।

জানা যায়, গতকাল শুক্রবার রাতে জামালপুর জেলার বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড়া গ্রামে ১২ বছর বয়সী এক কন্যা শিশুর বিয়ের আয়োজন করেন। বিষয়টি জানতে পেরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নকল জন্মসনদ দিয়ে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে বর, কাজীর দুই সহযোগীসহ ৪ জনকে আটক করে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com