1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

অভিশংসন বিচার: সিনেটে সাক্ষ্য দিতে অস্বীকৃতি ট্রাম্পের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অভিশংসনের বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আইনজীবী এ কথা জানিয়েছে। খবর সিএনএন।

খবরে বলা হয়, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের অভিশংসনের ম্যানেজারদের পক্ষ থেকে গত বৃহস্পতিবার একটি চিঠি দিয়ে ট্রাম্প শপথ নিয়ে ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার ঘটনা সম্পর্কে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়। ট্রাম্পের পক্ষ থেকে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। ট্রাম্পের মুখপাত্র জ্যাসন মিলার জানান ‘তিনি (ট্রাম্প) অসাংবিধানিক বিচার প্রক্রিয়ায় কোনো সাক্ষ্য দেবেন না।’

এর আগে অভিশংসনের ম্যানেজার দলের নেতা ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জ্যামি রাস্কিন চিঠিতে জানান, ক্যাপিটলে হামলা উসকে দেওয়ার যে অভিযোগ প্রতিনিধি পরিষদ করেছে ট্রাম্প তা নিয়ে বিতর্ক সৃষ্টি করায় সিনেটে তার সাক্ষ্য নেওয়া জরুরি হয়ে পড়েছে।

সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে মঙ্গলবার। তার আগে যে কোনো সময় ট্রাম্পকে সাক্ষ্য দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তা প্রত্যাখ্যান করে উল্টো জবাব দিয়েছে ট্রাম্পের আইনজীবীরা। আইনজীবীদের চিঠিতে বলা হয়, ট্রাম্প এখন আর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে না থাকায় তার বিরুদ্ধে সিনেটে বিচার প্রক্রিয়াও অসাংবিধানক।

উল্লেখ্য, মার্কিন ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই প্রথম যিনি ক্ষমতা থাকাকালে দুবার অভিশংসিত হয়েছেন। প্রথমবার সিনেটে পার পেয়ে গেলেও এবার সিনেটে বিচার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com