1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

দেড় বছরের মেয়েকে গলা কেটে হত্যা করলেন মা!

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

ভোলায় গলাকেটে দেড় বছর বয়সী নিজের কন্যা শিশুকে নির্মমভাবে হত্যা করেছেন তানিয়া বেগম (৩০) নামের এক মা। এ ঘটনায় পুলিশ তানিয়াকে আটক করেছে।

আজ রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে চেউয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তায়িবা ইসলাম মাওয়া। সে ওই এলাকার রাজমিস্ত্রী সবুজের মেয়ে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আজ রোববার সকালের দিকে নিজ ঘরে দা দিয়ে গলা কেটে শিশু সন্তানকে হত্যা করে মা তানিয়া বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং তানিয়াকে আটক করে।

ময়নাতদন্তের জন্য নিহত শিশুর লাশ নিয়ে যাচ্ছে পুলিশ।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া হত্যার দায় স্বীকার করেছেন। তবে কী কারণে নিজের মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। শিশুটির মা মানসিক ভারসম্যহীন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

ওসি জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com