1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

খেলার ছলে গলায় দড়ি, শিশুর করুণ মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা উপজেলায় খেলার ছলে গলায় দড়ির ফাঁস লেগে হৃদয় সরকার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। হৃদয় সরকার আলমডাঙ্গা উপজেলার আঁইলহাস ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত রুপা সরকারের ছেলে।

জানা যায়, আলমডাঙ্গার আঁইলহাস ইউনিয়নের লক্ষীপুর গ্রামের একটি সাইকেল মিস্ত্রির দোকানে কাজ করত হৃদয়। শনিবার বিকেলে কাজ শেষে ওই দোকানের আরেক কর্মচারীসহ কয়েকজনের সঙ্গে গলায় দড়ি দেয়া নিয়ে খেলা করছিল। এসময় কিভাবে গলায় দড়ি দেয় খেলার ছলে তা বন্ধুদের দেখাতে গিয়ে অসাবধানতায় তার গলায় ফাঁস লেগে যায়। এতে হৃদয় সরকার গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তখন দোকানের অন্য শিশুরা চিৎকার করতে থাকলে স্থানীয় ব্যক্তিরা উপস্থিত হয়ে দ্রুত হৃদয়কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে। তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হয়নি। রাত সাড়ে ১২টার দিকে শিশুটির মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com