1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ট্রাম্পকে ছেড়ে গেলেন মেলানিয়া, ভিডিও ভাইরাল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথের দিন সকালে স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউস ছেড়েছেন সদ্য সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ওইদিন তাকে নিয়ে ছবির জন্য একটি পোজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন স্বামী ট্রাম্প। কিন্তু সেই পোজ দিতে নারাজ মেলানিয়া। বরং ট্রাম্পকে এড়িয়ে তিনি সরাসরি উঠে যান বিলাসবহুল গাড়িতে। সম্প্রতি ওই সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ওয়ান ইন্ডিয়া, ডেইলি মেইলসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্লোরিডায় ভাইরাল ওই ভিডিওর দৃশ্যটি ক্যামেরাবন্দী করা হয়েছে। সস্ত্রীক ট্রাম্প যখন সেখানে বিমান থেকে নামেন তখন তাদের ছেঁকে ধরে মিডিয়া।

সে সময় ডোনাল্ড ট্রাম্প হাত তুলে তাদের অভিবাদন জানান। তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। কিন্তু স্বামীকে ছেড়ে এগিয়ে যান মেলানিয়া। তার এমন কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই মিডিয়ারও নজর কেড়েছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ার একটি আনকোরা পেজ থেকে আপলোড করা হয়। যেখানে মাত্র ৫ হাজার সাবস্ক্রাইবার। কিন্তু ওই ভিডিওর ভিউ ইতিমধ্যে ৫০ লাখ ছাড়িয়ে যায়। পরে ওই ভিডিওটি জায়গা করে নেয় দ্য গার্ডিয়ানসহ বিশ্বখ্যাত বিভিন্ন সংবাদমাধ্যমগুলোতে।

এর আগে কখনো অদ্ভুত কায়দায় মেলানিয়াকে ডাকা বা প্রকাশ্যে স্বামীর হাত ধরতে না চাওয়া ইত্যাদি নিয়ে বিভিন্ন সময় ট্রাম্প দম্পতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com