1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ভারতে ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘণ্টা পর স্বাস্থ্যকর্মীর মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

ভারতে করোনা ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘণ্টা পর এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। নিহত মহিপাল সিং (৪৬) দেশটির উত্তর প্রদেশের মোরাদাবাদ জেলার বাসিন্দা। গতকাল রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে আজ সোমবার এক খবরে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়েছে, এই মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জেলার প্রধান মেডিকেল কর্মকর্তা। মৃত্যুর আগে বুকে চাপ ধরে আসা এবং শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়েছিলেন ওয়ার্ড বয় মহিপাল সিং। তবে তার পরিবারের অভিযোগ, ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তার শরীর খারাপ লাগছিল।

মোরাদাবাদের প্রধান মেডিকেল কর্মকর্তা বলেন, ‘তাকে শনিবার দুপুরে ভ্যাকসিন দেওয়া হয়।  রোববার দুপুরে তিনি বুকে চাপ বোধ করেন এবং শ্বাসকষ্ট অনুভব করেন। তার মৃত্যুর কারণ আমরা অনুসন্ধান করছি। পোস্টমর্টেম হয়েছে। রিপোর্ট অনুযায়ী, তার মৃত্যু ভ্যাকসিনের কারণে হয়েছে বলে মনে হয়নি। তিনি শনিবার ডিউটি করেছেন, কোনো সমস্যাও ছিল না।’

মহিপাল সিংয়ের ছেলে বিশাল বলেন,‘ বাবা হয়তো আগে থেকেই খারাপ বোধ করছিলেন কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর থেকে তার অবস্থা বেশ খারাপ হয়ে যায়। বাবা দেড়টার দিকে ভ্যাকসিন সেন্টার থেকে বের হন।  আমি তাকে বাসায় নিয়ে আসি। তার শ্বাসকষ্ট হচ্ছিলো এবং অনেক কাশছিলেন। তার কাশি ছিল, কিন্তু বাসায় ফেরার পর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ’

উল্লেখ্য, ভারতব্যাপী করোনা ভ্যাকসিন দেওয়া শুরুর প্রাক্কালে দিল্লির ছয়টি সরকারি হাসপাতালের ৭০ শতাংশের বেশি স্বাস্থ্যকর্মী ভারতীয় কোম্পানি ভারত বায়োটেক উদ্ভাবিত ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছেন। আর ভ্যাকসিন প্রয়োগের পর অন্তত ৫৬ জন স্বাস্থ্যকর্মী পার্শ্বপ্রতিক্রয়ার অভিযোগ তুলেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com