1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

এবার ৫ দিনেই হাসপাতাল বানালো চীন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের যে উহান শহর থেকে বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে এবার সেখানে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে কর্তৃপক্ষ।  সংক্রমণ শুরু হওয়ায় হুবেই প্রদেশে মাত্র পাঁচ দিনে হাসপাতাল তৈরি করে ফেলেছে চীনা প্রশাসন। এক প্রতিবদেন এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা এপি।

প্রতিবেদনে জানানো হয়, এই হাসপাতালে রয়েছে দেড় হাজার শয্যা, ৬ হাজার ৫শ’ ঘর।  তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে যেন বেগ পেতে না হয়, সেজন্য আগাম তৈরি রাখা হলো বহু শয্যার হাসপাতাল।

চীনে এমন দ্রুততার সঙ্গে হাসপাতাল তৈরির উদাহরণ আগেও ছিল। ২০২০ সালের শুরুতে দেশটিতে দ্রুত ছড়িয়ে পড়ছিল করোনার সংক্রমণ, তখন মাত্র কয়েক দিনের মধ্যে হাসপাতাল তৈরি করেছিল দেশটি।

এবার বেইজিংয়ের দক্ষিণে হুবেই প্রদেশের ন্যানগংয়ে এই হাসপাতাল তৈরি হয়েছে। এ ছাড়া হুবেই প্রদেশের রাজধানী শিঝিয়াঝুয়াং অঞ্চলে আরেকটি তিন হাজার শয্যার হাসপাতাল তৈরির কাজ চলছে।

গত বছর উহান শহরে প্রথম করোনার চিহ্ন খুঁজে পায় প্রশাসন। পরে ধীরে ধীরে সংক্রমণ কমে গেলেও মুক্ত হয়নি চীন। ন্যানগং প্রদেশে বর্তমানে ৬শ’ ৪৫ জনের চিকিৎসা চলছে।

চীন সরকার অবশ্য নতুন ঢেউয়ের জন্য দায় চাপাচ্ছে বিদেশ থেকে আমদানি হওয়া বিভিন্ন দ্রব্য ও দেশে ফেরা মানুষের ওপর। সরকারি কর্মকর্তারা বলছেন, বিদেশ থেকেই এই রোগের নতুন ঢেউ চীনে এসে প্রবেশ করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com