1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

এমাসেই বিয়ে, চীন থেকে ফিরতে না পেরে যা বললেন এই তরুণী

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

ভারতীয় নাগরিকদের চীনের উহান থেকে দুইটি বিমানে দেশে আনা হয়। কিন্তু প্রথম বিমানে আনা হয়নি তাকে। জ্বর থাকায় করোনাভাইরাস সংক্রমণের ভয়ে দ্বিতীয় বিমানেও জায়গা হয়নি ভারতের অন্ধ্রপ্রদেশের আন্নেম জ্যোতির। এ দিকে, এই মাসেই তার বিয়ে। তার আগে উহান থেকে দেশে ফিরতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন ওই তরুণী।

জ্যোতি জানিয়েছেন, গত সপ্তাহে এয়ার ইন্ডিয়ার প্রথম বিমানে ওঠার আগে স্ক্রিনিংয়ের সময়ে বাদ পড়েন তিনি ও তার এক সহকর্মী।

ভিডিওতে তিনি বলেছেন, ‘‘আমদের ৫৮ জনের উহান থেকে ভারতে ফেরার প্রথম বিমানটিতে ওঠার কথা ছিল। কিন্তু জ্বর থাকায় আমার সহকর্মী সত্য সাই কৃষ্ণ ও আমাকে সেই বিমানে তোলা হয়নি। বিমানে থাকা চিকিৎসকেরা বলেন আমরা দ্বিতীয় বিমানটিতে ফিরতে পারব।’’

শিক্ষানবিশ ওই ইঞ্জিনিয়ার তরুণী জানান, এর কয়েক ঘণ্টার মধ্যে তাদের কাছে ফোন আসে। জানানো হয়, জ্বর থাকায় দ্বিতীয় বিমানটিতেও তোলা হবে না তাদের।

তার দাবি, ‘‘আমরা ভাইরাস আক্রান্ত কি না তা নিয়ে চীনা কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছুই জানাননি। কিন্তু আমাদের দেহে এখন সংক্রমণের কোনো উপসর্গ নেই। আমরা সুস্থতার প্রমাণ দিতে প্রস্তুত।’’

মেয়েকে দেশে ফেরাতে ভারতীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন জ্যোতির মা প্রমীলাও। তিনি জানান, বেঙ্গালুরুর বাসিন্দা এক পাত্রের সঙ্গে এ মাসেই বিয়ে ঠিক হয়েছে জ্যোতির। তার আগে মেয়ে উহানে আটকে পড়ায় দুশ্চিন্তায় গোটা পরিবার। আনন্দবাজার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com