1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

মিস আর্থ-২০২০ যুক্তরাষ্ট্রের লিন্ডসে কাফি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

বিশ্বের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম ‘মিস আর্থ-২০২০’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ২৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের নাগরিক লিন্ডসে কাফি। রোববার তার নাম ঘোষণা করা হয়। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ইতিহাসে এই প্রথমবারের মতো বিজয়ীকে ভার্চ্যুয়ালি মুকুট পরিয়ে দেয়া হয়।
এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিন্ডসে কাফি বলেন, এটা আমার জীবনের সেরা অর্জনগুলোর একটি। আমি হতবাক। আমি হৃদয় দিয়ে এ সম্মানের জবাব দেবো।’
এবার প্রতিযোগীদের ৪টি মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়েছিল: এশিয়া ও ওশেনিয়া, আফ্রিকা, আমেরিকা এবং ইউরোপ। এরপর তাদের আর্থ টক, ট্যালেন্ট, ইভনিং গাউন, সুইমস্যুট, স্পোর্টস ওয়্যার, ন্যাশনাল কস্টিউম এবং ইন্টারভিউ উইথ নেটিজেনস ক্যাটাগরিতে প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়।
‘মিস আর্থ-২০২০’ বিজয়ীর পরের তিনটি গুরুত্বপূর্ণ মুকুট- মিস আর্থ এয়ার, মিস আর্থ ওয়াটার এবং মিস আর্থ ফায়ার নির্বাচিত হয়েছেন যথাক্রমে ভেনিজুয়েলা, ফিলিপাইন এবং ডেনমার্কের সুন্দরীরা।
উল্লেখ্য, পরিবেশ ও প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে মিস আর্থ প্রতিযোগিতার। তাই শুধু সুন্দর চেহারা হলেই হয় না, এই প্রতিযোগিতায় বিজয়ী হতে হলে প্রয়োজন পরিবেশ রক্ষার অঙ্গীকার। এবারের মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন মডেল, লিডারশিপ ট্রেইনার, ওয়ান ইয়াং ওয়ার্ল্ড-এর শুভেচ্ছা দূত মেঘনা আলম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com