1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

পাল্টাপাল্টি রাষ্ট্রদূত বহিষ্কার মন্টেনেগ্রো-সার্বিয়ার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

দেশের সার্বভৌমত্ব অবমাননার দায়ে সার্বিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মন্টেনেগ্রো। আর এ ঘটনার প্রতিবাদে মন্টেনেগ্রোর রাষ্ট্রদূতকেও বহিষ্কার করেছে সার্বিয়া।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, গতকাল শনিবার সার্বিয়ান রাষ্ট্রদূত ভ্লাদিমির বোজোভিককে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি বহিষ্কার করে মন্টেনেগ্রো। দীর্ঘদিন ধরে ক্রমাগত দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কারণে সার্বিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে মন্টেনেগ্রোর পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রদূত বহিষ্কারের ঘটনায় থেমে থাকেনি প্রতিবেশী দেশ সার্বিয়া। কয়েক ঘণ্টা পরই সার্বিয়ায় নিযুক্ত মন্টেনেগ্রোর রাষ্ট্রদূত তারজান মিলোসেভিককে বহিষ্কার করে তারা।

যুগোস্লাভিয়ার পতনের পর জন্ম হয় সার্বিয়া ও মন্টেনেগ্রোর। যুগোশ্লাভিয়ার পতন হলেও এ দেশ দুটি একসঙ্গে থাকার জন্য ফেডারেশন তৈরি করে। পরে নানা বিষয়ে বিরোধ তৈরি হলে ২০০৬ সালে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করে মন্টেনেগ্রো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com