1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

সাভারে ছিনতাইকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে মোস্তাফিজার নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বিস্তারিত পরিচয় এখনো মেলেনি। তবে লাশের পাশে পড়ে থাকা ব্যাংকের এটিএম কার্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা বলছে, রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। পরে পুলিশ গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে। লাশের অনতিদূরে পাওয়া যায় সবজি ভর্তি একটি বস্তা, ব্যাংকের এটিএম কার্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একটি পরিচয়পত্র।

স্থানীয়দের ধারণা, দূরপাল্লার বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়ে যুবক। তাদের ধস্তাধস্তির একপর্যায়ে ওই যুবককে ছুরিকাঘাতে হত্যার পর কেড়ে নেওয়া হয় তার সঙ্গে থাকা নগদ টাকাসহ মূল্যবান মালামাল।

ঘটনাস্থলে থাকা সাভার মডেল থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এ এফ এম সায়েদ জানান, ঘাতকদের শনাক্ত করতে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com