1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ক্যালিফোর্নিয়ায় দাবানলে ৭ জনের মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এখন পর্যন্ত এ দাবানলে মারা গেছে সাতজন। এই অঙ্গরাজ্যটির অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, দাবানলে পুড়েছে ২০ লাখ একরের বেশি বনভূমি। বাসস্থান ছাড়া হয়েছেন বহু মানুষ।

গত ৭ সেপ্টেম্বর দাবানলের ভয়াবহতায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আটটি জঙ্গল বন্ধ করে দিয়েছে দেশটির ফরেস্ট সার্ভিস। সান ফ্রানসিসকো বে এলাকায় ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল অব্যাহত রয়েছে।

গত মাসের মাঝামাঝিতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের কয়েকশ’টি জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে দাবানল। ফলে রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে ধ্বংস হয়েছে প্রায় ৩ হাজার ৮০০ স্থাপনা। সোমবারও আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন ১৪ হাজার ১০০ অগ্নি নির্বাপককর্মী। শুষ্ক বাতাসের কারণে সামনের দিনগুলোতে দাবানল আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি নির্বাপক বিভাগের মুখপাত্র লিন টোলমাকোফ বলেন, ‘গত ৩৩ বছরের ইতিহাসে এক বছরের মধ্যে ২০ লাখ একর ভূমি পুড়েছে এমনটা আমরা দেখিনি। এটা নিশ্চিতভাবে রেকর্ডভাঙা নজির। এখনো দাবানলের মৌসুম শেষ হয়নি। এর আগে ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ায় দাবানলে ২ লাখের কাছাকাছি বনভূমি পুড়েছিল।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com